রামগতি-কমলনগরে ২০০ অসহায় ও দুস্থদের মাঝে সাড়ে পাঁচ লক্ষ টাকা বিতরণ

মিজানুর শামীম,লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় সাম্প্রতিক সময়ে মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব, অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫’০০০/= টাকা করে মোট ৫’০০’০০০/= টাকার চেক দেয়া হয়।

এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ১০০ মানুষের মাঝে নগদ জনপ্রতি ৫’০০/= টাকা করে মোট ৫০’০০০/= টাকা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ১২ মে বুধবার স্হানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাদের উপস্হিতি সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দের নেতৃত্বে এসব অর্থনৈতিক সহযোগিতা দরিদ্র ও অসহায়দের মাঝে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, রামগতি উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, রামগতির সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোহাম্মাদ মোসলেহ্ উদ্দিন, রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান।

Share this news as a Photo Card

13 May 2021

রামগতি-কমলনগরে ২০০ অসহায় ও দুস্থদের মাঝে সাড়ে পাঁচ লক্ষ টাকা বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে