বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের ঈদ পূর্ণমিলনী

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর ।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক্ষ্মীপুর জেলা সদর পশ্চিম যুবলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৮ মে) মঙ্গলবার রাত ৮ টায় লক্ষ্মীপুর সদর উপজেলা ১৬ নং শাকচর ইউনিয়নে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক ও ১৬ নং শাকচর উনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব হাবিবুর রহমান পবন, কেন্দ্রীয় নেতা শামছুল ইসলাম পাটোয়ারী, এড রিগ্যান চৌধুরী, ইঞ্জিঃ মুকতার হোসেন কামাল, মোজাম্মেল মিশু, জেলা যুবলীগের সভাপতি সালাহ্উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

যুবলীগ নেতা ও জেলা পরিষদের সম্মানিত সদস্য মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য আলমগীর হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা ২০ নং চর রমণীমোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল, এডভোকেট মাহমুদুল হক সুজন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।