সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ 
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালায় আটকে রেখে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১১ টায় প্রেসক্লাব দুমকির উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দীন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায়  মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক হারুন-অর রশিদ,এম আমির হোসাইন,কামাল হোসেন,আরিফ হোসেন,দেলোয়ার হোসেন,মোঃ মজিদ খাঁন, আনিসুর রহমান মিন্টু  ,সৈয়দ আতিকুল ইসলাম,সাইফুল ইসলাম,শহিদুল ইসলাম,সংকর মিত্র,সুমন মৃধা,মনির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা রোজিনার মুক্তি ও হামলার সাথে জড়িতদের আইনের অওতায় আনার জোড় দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে নির্যাতন কারীদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন।