আদমদীঘি পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহসান হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি):

বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে আব্দুর রহমান নামের দেড় বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহমান উপজেলা সদরের ডালম্বা গ্রামের এমদাদুল হক মন্ডলের ছেলে।

মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টার দিকে।

জানা গেছে, শিশু আব্দুর রহমান বাড়ির খোলা উঠানে খেলা করার এক পর্যায়ে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। দ্রুত ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু রহমানকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

20 May 2021

আদমদীঘি পানিতে ডুবে শিশুর মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে