চাটখিলে ২ সন্তানের জননী’র আত্মহত্যা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবিদ মিয়া পাটোয়ারি বাড়ির সৌদি প্রবাসি মোঃ ইয়াছিন (৩৫) এর স্ত্রী শারমিন সুলতানা’র (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, (২১ মে) শুক্রবার  দুপুর ৩ টার সময় শারমিন সুলতানাকে তার নিজ রুমে ঝুলন্ত অবস্থায় তার ছেলেরা দেখতে পেয়ে চিৎকার দেয়,ছেলেদের চিৎকার শুনে বাড়ি লোকজন এসে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে পুলিশকে সংবাদ দিলে তারা এসে মরদেহ থানায় নিয়ে যায়।
এই বিষয়ে শারমিন সুলতানার বাবার সাথে মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ করেন নি।
গৃহবধূর প্রবাসী স্বামীর সাথে মুঠফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,এ বিষয় কোন  পরিবার এখনো অভিযোগ করেনি,মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।