লালমনিরহাট পাটক্ষেতে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বুদার বাঁশের তল এলাকার পাট ক্ষেতে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।
অজ্ঞাত যুবক রংপুর জেলার মিঠাপুকুর থানার অস্কারপুর এলাকায মোন্নাফ হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৩৫),পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।
শনিবার ২২মে সকালে বুদার বাঁশের তল এলাকার কয়েকজন মহিলা গরুর ঘাস আনতে পাশের পাট ক্ষেতে গেলে,অজ্ঞাত এক যুবকের লাশ ও তার পাশে থাকা একটি ব্যাগ দেখতে পেয়ে গ্রামবাসী কে খবর দেন।বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।তাৎক্ষনিক নিহতের পরিচয় পাওয়া না গেলেও সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম নিহত ব্যাক্তির পরিচয় নিশ্চিত করেন।
নিহত যুবক একজন কৃষি শ্রমিক,হাওড় অঞ্চলে ধান কাটতে ঈদের পূর্বে সে বাড়ী থেকে বের হন।ঈদের পরে ধানকাটার টাকা পয়সা নিয়ে বাড়ী ফিরছিলেন।সঙ্গে থাকা টাকা পয়সা হয়তো লুট করবার জন্য এই হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারনা করছেন।হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশের দুটি টিম ইতিমধ্যে মাঠে কাজ করছে।
