ঘূর্নিঝড়ে সতর্কতা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
আমরা সকলেই কম বেশি জানি যে আগামী ২৬ অথবা ২৭ শে মে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্নিঝড় “যশ”বা ইয়াস(Yash)।
ঘূর্নিঝড় আসার পূর্বে কিছু কাজ থেকে যায়। যেমনঃ
১। রোদের কাজগুলো সেরে নিন। আজ বিকাল পর্যন্ত বা কাল বিকাল পর্যন্ত যতটুকু পারা যায়।
২।ঘর-বাড়ির পাশে যেসব গাছপালা ঘরের উপর পড়তে পারে সেসব গাছের ডালপালাগুলো কেটে দিন।
৩। চার্জ দেওয়া যায় এমন সব জিনিসগুলোতে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন।
যেমনঃ মোবাইল, টর্চ লাইট, আইপিস, ইউপিএস, লাইট ইত্যাদি।
৪।বড় বড় নদী পারাপার হওয়ার কাজগুলো সেরে নিন।
৫। নিরাপদ খাবার পানি পর্যাপ্ত মজুদ রাখুন।
৬। বৈদ্যুতিক কাজ কর্মগুলো সেরে নিন।
৭। ফলফলাদী পেঁকে গেলে সেগুলো পেড়ে বাজারজাত, বা খেয়ে ফেলুন।
৮। ঘরবাড়ি, গোয়ালঘর মেরামত করে ফেলুন।
৯। শুকনা খাবার পর্যাপ্ত মজুদ করে রাখুন।
১০। সবাইকে সতর্ক করার চেষ্টা করুন, সবাইকে সাহস জোগান, গুজব এড়িয়ে চলুন।
১১। নিয়মিত আবহাওয়ার খবর জানতে থাকুন।
১২। পর্যাপ্ত ওষুধ, পানি এনে রাখুন।
১৩। গরু, ছাগলের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করে রাখুন।
১৪। সব কিছুর মূলে “সৃষ্টিকর্তা”। সর্বদা তাকে স্মরণ করুন, তিনি যেনো কাউকে বড় কোন বিপর্যের মধ্যো না ফেলেন।
