চাটখিলে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তম এর ৪০তম মৃত্যুবার্ষিকী ৩০ মে। ১৯৮১ সালের এই দিনে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন। দিনটি স্মরণে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল, ঢাকাস্থল চাটখিল জিয়া ঐক্য ফোরামের সভাপতি গোলাম মোস্তফা সেলিম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আহসানুল হক মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ আবু হানিফ,  সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান রানা, সহ-সভাপতি লিয়াকত হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টো, বিএনপি নেতা নুরুল হুদা পিন্টু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, মাহবুবুর রহমান জুয়েল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।