লক্ষ্মীপুরে এম.এ শহীদ এর ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ শহীদ এর ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্বরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৪ জুন) বিকেলে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ স্বরণসভা    অনুষ্ঠিত হয়ে ।

অনুষ্ঠানে বক্তারা এম.এ শহীদ এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান, এবং, তার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।

স্বরণ সভা ও মিলাদ মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যা বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর, সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল, সহ-সভাপতি মুক্তার শাহ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, আইনুল আহমেদ তানভীর, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইসমাইল হোসেন শিপন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ১ম যুগ্ন-আহ্বায়ক হাসেম আহমেদ রুপম, যুগ্ম -আহ্বায়ক ফয়সাল হাওলাদার, যুগ্ন-আহ্বায়ক দুলাল উদ্দিন মোল্লা, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রিংকু, চররমনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহ্বায়ক মো. হুমায়ুন কবির, এবং, খালেদ মোহাম্মদ আলআমিন সহ প্রমুখ ।