লালমনিরহাটে করোনা আক্রান্ত হয়ে দুই শিক্ষকের মৃত্যূ

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে দুজন শিক্ষকের মৃত্যূ হয়েছে, লালমনিরহাট সদর উপজেলার সাপটানা বাজার এলাকার বাসিন্দা শিক্ষক অমিতা দেবো (৪৬)ও জিয়াউল হক (৫৫)বাড়িতে করোনা চিকিৎসা   অবস্থায় মারা যান।
মঙ্গলবার ৮ জুন লালমনিরহাট জেলা সিভিল সার্জন নির্মেলেন্দু রায় করোনায় আক্রান্ত ঐ দুজন শিক্ষকের মৃত্যূ  নিশ্চিত করেন। অমিতা দেবো চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জিয়াউল হক ফুলবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সিভিল সার্জন নির্মেলেন্দু রায় জানান শিক্ষক জিয়াউল হক ০৭জুন সোমবার রাতে মারা যান, আর অমিতা দেবো ০৮ জুন মঙ্গলবার বিকেলে মারা যান।সিভিল সার্জন এসময় বলেন বর্তমানে লালমনিরহাটে ৩০/৩৭ শতাংশ হারে করোনা শনাক্ত হচ্ছে যা গত দুমাস আগে ১০/১১শতাংস হারে ছিল।
গত চব্বিশ ঘন্টায় লালমনিরহাটৈ ৪৬জনের নমুনা পরীক্ষা করে ১৬জনের করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে।যা গত দুই মাস আগের তুলনায় দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে।