নরসিংদী শিবপুরে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও কাবিরুল ইসলাম খাঁন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের নিনগাঁও গ্রামের পশ্চিম পাড়ায় বাল্য বিবাহ বন্ধ করলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাবিরুল ইসলাম খান।
রবিবার ১৩ জুন স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ইউএনও সরাসরি ছুঁটে যান নিনগাঁও। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কনের জন্ম নিবন্ধন, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ও টিকা কার্ড তদন্ত করে নিশ্চিত করেন মেয়টি অপ্রাপ্ত বয়স্ক।
আইনকে অবহেলা করায় মেয়ের মা বাবা কে ইউএনওর গাড়ি করে শিবপুর উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়।পরে কনে ও বর সহ উভয় পরিবারের অভিভাবককে কার্যালয়ে ডেকে আনা হয়।পরবর্তীতে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে মুসলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে দুজনকে আলাদা থাকতে হবে।নির্ভরযোগ্য সূত্রে জানাযায়,শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের নিনগাঁও গ্রামের পশ্চিম পাড়া নিবাসী নাসির উদ্দিনের ৮ ম শ্রেনী পড়ুয়া মেয়েকে দোপাথর গ্রামের মো: নাছির মীরের ছেলে মো: নাইম মীরের সাথে রবিবার ১৩ জুন বিয়ের দিন ধার্য্য করেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শকে উপেক্ষা করে নাসির তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিচ্ছিলেন।ইউএনও কাবিরুল ইসলাম খানের এমন পদক্ষেপে এলাকার জনগণ তাঁর প্রশংসা করেন।

Share this news as a Photo Card

15 June 2021

নরসিংদী শিবপুরে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও কাবিরুল ইসলাম খাঁন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে