হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের নবাগত আইজি

শাহিনুর আলম শাহিন,হিলি ( দিনাজপুর ) প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তের জিরোপয়েন্ট পরিদর্শন করলেন ভারত শিলিগুড়ি’র ফ্রন্টিয়ার বিএসএফ এর নবাগত আইজি রবি গান্ধী।
শুক্রবার (১৮ জুন) দুপুরে হিলি সীমান্ত লাগালো এলাকা পরিদর্শন করেন। পরে হিলি সীমান্তের জিরোপয়েন্ট পরিদর্শনে আসেন তিনি।
এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল রফিকুল ইসলামে সাথে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন।
এসময় হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার সাইদুর রহমান,নায়েব সুবেদার ইয়াছিন আলী ও ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ভালেন্দু ত্রিভেদিসহ বিজিবি, বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
