সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

আহসান হাবিব শিমুল, আদমদীঘি (বগুড়া )প্রতিনিধি ।।

নতুন কোন কর আরোপ ছাড়াই সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সান্তাহার পৌরসভার সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু মোট ২৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ঘাটতি ১ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা ১৪ কোটি ৭৫ লাখ টাকা ধরা হয়েছে।

বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, হুমায়ন কবির বাদশা, আলাউদ্দিন, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, মমতাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম প্রমুখ। পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্তব্যে বাজেট বাস্তবায়নে পৌর নাগরিক বৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

20 June 2021

সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে