সোনাইমুড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সোনাইমুড়ী উপজেলার ২২০জন উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান।

১৭ জুন বৃহস্প্রতিবার সকাল ১১টায় উপজেলাস্থ বীরবিক্রম মোজাফফর আহমেদ মিলনায়তনের এ সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। দেশের অন্যান্য স্থানের মত সোনাইমুড়ী উপজেলাও এ মহতি কার্যক্রমের সফল অংশীদার।

সোনাইমুড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার প্রয়াসে গ্রোথ সেন্টারের নিকটবর্তী জয়াগ ইউনিয়নের কেগনা গ্রামে ৭.৭৫ একর জায়গায় পুনঃর্বাসিত করা হচ্ছে ১৭০টি পরিবার। একইসাথে সেখানে থাকবে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। যার ফলে প্রতিটি ঘর হয়ে উঠবে ঠিকানাবিহীন মানুষের নিরাপদ ও স্বস্তির ঠিকানা। এরই সাথে বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে পুনঃর্বাসিত করা হচ্ছে ৫০টি পরিবার। প্রতিটি পরিবার বিনামূল্যে ২ শতাংশ ভূমিসহ ২র্২.র্র্৪র্ দ্ধ ১র্৯.র্৬র্ সাইজের ১টি সেমিপাকা ঘর পাবেন। আরও থাকছে বিদ্যুৎ সংযোগ ও পানির সুব্যবস্থাসহ প্রতিটি ঘরে রয়েছে ২টি বেড রুম, ১টি টয়লেট, ১টি কিচেন ও ১টি বারান্দা। জাতির পিতার স্বপ্ন এ প্রকল্প বাস্তবায়নে রয়েছে মাননীয় সংসদ সদস্য জনাব এইচ.এম ইব্রাহিম, নোয়াখালী-১ এর আন্তরিক ও প্রত্যক্ষ সহযোগীতা।

ইউএনও ফজলুর রহমান আরো বলেন, আগামী ২০ জুন ২০২১ খ্রি. রবিবার সকাল সাড়ে ১০টায় সারা দেশব্যাপী বাস্তবায়িত এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহকারী কমিশনার (ভূমি) অংগ্যাজ্যই মারমা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদ উল্যা সবুজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম শিকদার, সাধারণ স¤পাদক মোশারেফ হোসেন সুমনসহ জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।