শফিউল বারী বাবু ফাউন্ডেশনের পক্ষ থেকে আহত ছাত্রদল নেতাকে আর্থিক সহায়তা প্রদান

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ(২৭) সম্প্রতি পুলিশ কর্তৃক  গুলিবিদ্ধ হয়ে চিরতরে একটি পা হারিয়ে ফেলে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি আছেন।
(২২ই জুন) তাকে দেখতে যান প্রয়াত জননেতা মরহুম শফিউল বারী বাবু,র সহধর্মিনী,অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য (সহ-সভাপতি পদমর্যাদা),লক্ষীপুর ৪ আসন  রামগতি-কমলনগরের জাতীয়তাবাদী দল বিএনপির অভিবাবক জনাবা বীথিকা বিনতে হোসাইন।
হাসপাতালে তিনি তার সার্বিক খোঁজ খবর নেন এবং শফিউল বারী বাবু ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
 তিনি তার সুস্থতা কামনা করে ন এবং দৃঢ় মনোবল নিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এ নেত্রী।
জানা যায়,বীথিকা বিনতে হোসাইন একজন জাতীয়তাবাদী সমাজ কর্মী,মানুষের বিপদে আপদে সব সময় সহযোগিতা করে অাসছেন।রামগতি-কমলনগরে ও ইতিমধ্যে অসহায় মানুষের পাশে থেকে মানুষের মন জয় করেছেন।তার লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা।
লক্ষীপুর ৪ আসন রামগতি-কমলনগরের মানুষের সপ্ন শফিউল বারী বাবু,র অপূরনীয় কাজ গুলো তার সহধর্মিনী বীথিকা বিনতে হোসাইনের ধারা পূরন হবে।
সর্বাপরি সবাইর দোয়া কামনা করেন এবং সদ্য প্রয়াত সভাপতি মরহুম শফিউল বাবু,র রুহের আত্নার মাগফিরাত কামনা করেন এ নেত্রী।