পবিপ্রবিতে ছাত্রীগের উদ্যোগে শিবির বিরোধী বিক্ষোভ সমাবেশ

মো.সুমন মৃধাঃদুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে শিবির বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১১ ঘটিকায় পবিপ্রবি শাখা ছাত্রলীগ শিবির বিরোধী মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় “জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” পবিপ্রবির মাটি ছাত্রলীগের ঘাটি” শিবিরের চামড়া তুলে নেবো আমরা” ধন্যিতে পুরো ক্যম্পাস মুখরিত হয়।
উল্লেখ্য গতকাল মধ্যরাতে পবিপ্রবির বিভিন্ন দেয়ালে বাংলাদেশ ইসালমী ছাত্রশিবিরের পোস্টার লাগানো হয়, পরাবর্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে আসলে তারা পোস্টর ছিড়ে ফেলে এ বিক্ষোভ মিছিল বের করে। পরবর্তীতে তারা আওয়ামী-লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীগের (ক্রীড়া সম্পাদক) মো.মহসিন (অর্থ বিষয় সম্পাদক) মোঃরাকিবুল ইসলাম রোমিও, (স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক) মোঃ কাওসার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার (সাধারণ সম্পাদক) মোঃ সাইফ হোসেন (উপ ক্রিড়া সম্পাদক) মশিউর রহমান বাবু(উপ অর্থ সম্পাদক) শাওন আহম্মেদ (তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক) শিপুলসহ আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।
