কমলনগরে আদর্শ মানব কল্যাণ সংগঠনের তৃতীয় ধাপে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগরে আদর্শ মানব কল্যান সংগঠন বাংলাদেশ এর মাস ব্যাপি বৃক্ষ রোপণ কমর্সূচির অংশ হিসেবে (৪ জুলাই) রবিবার সকালে কমলনগর উপজেলা শাখার করইতোলার মোহাম্মদিয়া বেরকা জামে মসজিদে ময়দানে এ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া বেরকা জামে মসজিদের সভাপতি ডেন্টিস ডাঃ সুমন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন কমলনগর ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, আলামিন রাজু উপদেষ্টা, সহ-সভাপতি মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক দিদার হোসেন রাজু,আতাউর রহমান রাব্বি সহ প্রমূখ।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে আবদুল মান্নান বলেন বনভূমি উজাড়ের ফলে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে আর কমছে অক্সিজেনের পরিমাণ। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ এবং বাড়ছে সমুদ্রের উচ্চতা। ধেয়ে আসছে জলোচ্ছ্বাস, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। তাই প্রকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে সকলকে বৃক্ষ রোপণ করতে আহবান করেন। এবং আরো বলেন তাদের সংগঠনের পক্ষ থেকে মাস ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হবে।
