মতলব উত্তরের কলাকান্দা ইউপিতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ৫’শ পরিবার

আফজালুর রহমান, চাঁদপুর ।।
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে করোনা ভাইরাসে ক্ষতিগ্র্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করেন ইউএনও গাজী শরিফুল হাসান।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কলাকান্দা ইউনিয়নে ৫শ’ জন দুস্থ ও করোনায় ক্ষতিগ্রস্থকে ৫শ’ টাকা করে প্রদান করা হয়। বিতরণকালে ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত।
লকডাউনে কর্মহারা কেউ সরকারী ত্রাণ পাওয়া থেকে যাতে বঞ্চিত না হয় সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নজরদারী করা হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবেনা। নি¤œœবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে লজ্জ্বাবোধ করে, সাহায্য চেয়ে আমাদের কাছে টেলিফোন ও এসএমএস করছেন তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
ইউএনও আরো বলেন, করোনার এই মহামারিতে ত্রাণ নিয়ে দুর্নীতি করে পার পাওয়ার কোনও সুযোগ নেই। এটা শেখ হাসিনার সরকার। এটাকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তিনি মহামারি করোনা থেকে রক্ষা পেতে হলে মাস্ক পরার পাশাপাশি শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, জরুরী প্রয়োজনে ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন ফয়সাল, কলাকান্দা ইউপি সচিব শ্যামল চন্দ্র দাস, ইউপি সদস্য মোহন ছৈয়াল, সিরাজুল ইসলাম, সফিকুল ইসলাম।
