ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি :
ঈদুল আজহা উৎযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ।
এদিকে ঈদে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অফিসের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ভারতের এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ। তিনি ওই নোটিশে জানান,আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে এবং ২৫ জুলাই যথারিতি সকল কার্যক্রম আবার চালু হবে।
হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বলেন,ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের সব কার্যক্রম চালু থাকবে। এই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।
