পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলা ২০ নং চররমনী মোহন ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চররমনী মোহন ইউনিয়ন বাসী সহ দেশবাসীকে।
আবু ইউসুফ ছৈয়াল বলেন,ঈদ হাসতে শিখায়,ঈদ ভালোবাসতে শিখায়,ত্যাগের মহিমা শেখায়,ঈদ আমাদের শুধু আনন্দই দেয়না মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য বুলে গিয়ে পরস্পরকে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
তিনি আরও বলেন,ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।
