হিলিতে স্বেচ্ছাসেবকলীগের ২৭ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি:

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও খাওয়ানো হয়।নিহতদের রুহে মাগফেরাত কামনা করে ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের উদ্দিন,সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম,পৌর সে¦চ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল,পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক রাকিব হাসান ডালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে গরিব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

27 July 2021

হিলিতে স্বেচ্ছাসেবকলীগের ২৭ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে