বোয়ালখালীতে ১২ ঘন্টার ব্যবধানে করোনায় পিতা-পূত্রের মৃত্যু

সাজ্জাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম ।।

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পূত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।

গতকাল বুধবার (২৮শে জুলাই) বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার মাহাবুউল্লার বাড়ির পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০) ও ছেলে মোঃ আলমগীর (৩৫) এর মৃত্যুর ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ছেলে মোঃ আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং তারপর দিন পিতা আবু সৈয়দ চৌধুরী ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যায়। আজ সকাল ৯টার দিকে ছেলে মোঃ আলমীর মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা।সবাইকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।