সোনাইমুড়ী আল্ খিদমা হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু,প্রসূতির অবস্থা আশংকাজনক

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী আল্ খিদমা হাসপাতালে নরমাল ডেলিভারির নামে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। প্রসূতির অবস্থাও আশংকাজনক। 
ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার জয়াগ ইউপির মাহুতোলা ভুঁইয়া বাড়ীর সন্তান সম্ভবা সনি আক্তারের প্রসব ব্যাথা শুরু হলে ৩০জুলাই শুক্রবার বিকেলে সোনাইমুড়ী আল্ খিদমা হাসপাতালে ভর্তি করায়।
কর্তব্যরত চিকিৎসক আলট্রাসোনোগ্রাফীর পর জানান, আপনাদের সন্তান নরমাল ডেলিভারির মাধ্যমে হবে।
প্রসূতি সনি আক্তারের স্বামী ওমর ফারুক জানান, রাত ৮টার দিকে প্রসব ব্যাথা আরো তীব্রতর হলে হাসপাতালে কর্মরত দুই জন সেবিকা প্রসূতির তলপেটে জোর পুর্বক চাপতে থাকে, তারপরও ডেলিভারি না হওয়ায় ছোট সিজারের মাধ্যমে এক প্রকার জোর পুর্বক নবজাতকে ডেলিভারি করায়। এতেই তার সন্তানের মৃত্যু হয়েছে। এদিকে প্রসূতির অবস্থা আশংকা জনক বলে তিনি জানান।
এ সব বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইলিয়াসের সাথে কথা বললে তিনি আমাদের সাথে অশোভন আচরণ করেন।
প্রসূতির মা ও শাশুড়ী সাংবাদিকদের জানান, আল্ খিদমা হাসপাতাল চিকিৎসার নামে অপচিকিৎসা করছে, সেখানে না গেলে বুজা যেতনা।
সনি আক্তারের বড় ভগ্নিপতি ফারুক জানান, সরকারি বিধি বিধান না মেনে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক। কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে এ সব হাসপাতাল গুলো চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করছে। আমরা চাই ভবিষ্যতে আমাদের মতো আর কেউ যেন তাদের সন্তান না হারায়। বর্তমানে প্রসূতির অবস্থাও আশংকা জনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব এসব দুর্নীতিগ্রস্ত হাসপাতাল ও ক্লিনিক গুলোর বিরুদ্ধে যথাযত আইনী ব্যবস্হা গ্রহণ করে জনগনকে বাঁচতে দিন।