হিলিতে বঙ্গমাতার জন্মদিন পালিত

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার(৮ আগস্ট) সকালে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ ।

বক্তব্য রাখেন মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ৫ জন দুস্থ মহিলাকে ৫টি সেলাই মেশিন ও একজন কে ২ হাজার টাকা প্রদান করেন।