চাটখিলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন

চাটখিল(নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
(৮ আগষ্ট) রবিবার সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ৭ টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, চাটখিল থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির, চাটখিল উপজেলার প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর প্রমুখ।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধে বেগম ফজিলাতুন নেছা মুজিব এর অবদানের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
