চাটখিল উপজেলা প্রেসক্লাবে প্যানেল চেয়ারম্যান শিপনের সুরক্ষা সামগ্রী প্রদান

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলা প্রেসক্লাবে করোনাকালী সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন।
(৮আগষ্ট) রোববার দুপুর উপজেলা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে মাসুদুর রহমান শিপন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারন সম্পাদক কামরুল কানন এর হাতে সাংবাদিকদের জন্য জেলা পরিষদের লোগো সম্বলিত করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড সেনেটারাইজ তুলে দেন।
এ সময় চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াছিন চৌধুরী,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সদস্য আনোয়ারুল আজিম, এম আর ফারুক, সাহেদ খান প্রমূখ উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রী প্রদান কালে মাসুদুর রহমান শিপনের সাথে, সুজন চৌধুরী,সাইফুল ইসলাম বাবু,বিপ্লব,মামুনুর রশিদ মানিক মেম্বার,ইমন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
