হিলিতে করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

শাহিনুর আলম শাহিন,হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ৬ লাখ টাকা বিতরণ করেছে হাকিমপুর বিআরডিবি।

রোববার(১৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর বিআরডিপি অফিস কর্তৃক আয়োজনে ঋণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ইউএনও মোহাম্মদ নুর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ওসি ফেরদৌস ওয়াহিদসহ অনেকে।

উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী জানান,প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ বিআরডিবি ভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ৪ শতাংশ সুদে ১ লাখ টাকা করে ৬ জনের মাঝে এই ঋণ বিতরণ করা হয়েছে।

এছাড়াও ওই অনুষ্টানে এডিপির অর্থায়নে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬টি করে চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য।