চাটখিলে যানজট ও মাদক নির্মূলে করনীয় বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চাটখিলন(নোয়াখালী)প্রতিনিধিঃ 
চাটখিল থানা বিট পুলিশিং সভা মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এই সভার আলোচ্য বিষয় ছিল চাটখিলের প্রধান সড়কে সৃষ্ট যানজট ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ।
চাটখিল থানার ওসি আবুল খায়ের সভাপতিত্বে  এস আই কৃষ্ণ কুমারের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান,আলী তাহের ইভু, চাটখিল পৌরসভার প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান নান্টু, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান,চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, পৌর কাউন্সিলর ওমর ফারুক (নাজ) নুরে তাজ, শ্রমিক সভাপতি তাজুল ইসলাম হেলাল প্রমূখ।