দুমকিতে বিএনপির ৪৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুমকি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (০১লা সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য ও দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল আলম মৃধা ও বিএনপি নেতা মোঃ ফারুক হাওলাদারের সঞ্চালনায় উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক।তার নিজ হাতে গড়া তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত আকারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।