ঘোড়াশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ১ যুবকের

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে পল্লীবিদ্যুতের উপকেন্দ্রে তামার ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আওলাদ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উপকেন্দ্র থেকে ওই যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত আওলাদ হোসেন শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আলম মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ,পুলিশ পরিদর্শক জহিরুল আলম।
পুলিশ জানায়, সকালে পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উপকেন্দ্রটিতে হঠাৎ বিকট শব্দ ও ধোয়া উড়তে থাকলে স্থানীয়রা পুলিশ ও বিদ্যুৎ লাইনম্যানদেন খবর দেয়। পরে পুলিশ গিয়ে বিদ্যুৎ উপকেন্দ্রের ভোল্টেজ রেগুলেটরের পাশে ওই যুবকের পুড়ে যাওয়া মরহেদ পড়ে থাকতে দেখে।
নিহত ওই যুবকের শরীরের অর্ধেক অংশ আগুনে পড়ে ছাই হয়ে যায়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর থেকে তামার ক্যাবল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক মারা যায়।