আ’লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রধারী ৩ যুবকের ভিডিও ভাইরাল

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর মাইজদীতে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় অস্ত্র হাতে ৩ যুবকের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তিন যুবককে অস্ত্র হাতে ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়। ওই ভিডিও চিত্রে দেখা যায় ১০-১২ সহযোগী বেষ্টিত অস্ত্রধারী এক যুবক প্রতিপক্ষের দিকে গুলি করছেন এবং বাকী ২জন প্রতিপক্ষদের ধাওয়ার মুখে অস্ত্র হাতে অন্য সহযোগীদের সাথে দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। সোমবার ফেসবুকে অস্ত্রধারীদের ভিডিওটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবী অস্ত্রধারীদের চিহিৃত করে দ্রুত অস্ত্র উদ্ধার পূর্বক তাদের  আইনের আওতায় আনতে হবে।