বগা সেতু নির্মাণের দাবি বাউফল ও দশমিনা উপজেলার লক্ষ লক্ষ মানুষের

মো. সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মাণের দাবি পটুয়াখালী ২ ও ৩ আসনের  বাউফল,দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ২০লক্ষাধিক মানুষের।চিঠি চালাচালিতেই ঝুলে আছে পটুয়াখালীর বাউফলের লোহালিয়া নদীর ওপর এই সেতুর নির্মাণ কাজ।
জনগুরুত্ত্বপূর্ণ এই সেতু নির্মাণে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় থাকা ৪শ’ কোটি টাকা ব্যায় নির্ধারণ করে পটুয়াখালীর দুমকি লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের লোহালিয়া নদীর ওপর ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে ১১মে, ২০১৭ সালে ৫০০মিলিয়ন আরএমবি ইউয়ান অনুদান চুক্তি স্বাক্ষরিত হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং চীনা রাষ্ট্রদূতের মধ্যে।চুক্তি অনুযায়ি সেতু,এ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও পরামর্শক প্রতিষ্ঠানের জন্য এই অর্থ ব্যায় করার কথা।আর ভূমি অধিগ্রহণ,ভূমি উন্নয়ন,পানি,বিদ্যুৎ সরবরাহে সমুদয় অর্থ ব্যায় ভার নেবে বাংলাদেশ সরকার।এর আগে সরেজমিন ২৪ মে, ২০১৬সালে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসেন চীনের এক প্রতিনিধিদল।
১৮সেপ্টেম্বর, ২০১৮সালে ডিপিপি প্রনয়ণে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃ দঃ) রওশন আরা খানম পটুয়াখালী জেলা সড়ক ও জনপথের নির্বাহি প্রকৌশলীকে জমি অধিগ্রহণ,জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ লোকের সংখ্যা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে প্রয়োজনীয় অর্থের পরিমান জানতে চিঠিও পাঠানো হয়।তবে অদ্যবদি সেতু নির্মাণে সম্ভাব্য এলাকায় শুরু হয়নি এসব তথ্য সংগ্রহের কাজ।
বাউফল,দশমিনা ও গলাচিপা এই তিন উপজেলার ২০লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি ও আন্দোলন সংগ্রামের পরেও সেতু নির্মাণের এই দীর্ঘসূত্রিতায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই।ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মো. অহিদুজ্জামান সুপন বলেন,বাউফল,দশমিনা ও গলাচিপা উপজেলার লক্ষ লক্ষ মানুষের পদ্মা সেতু  ও লেবুখালী সেতু নির্মাণের পরিপূর্ণ সুফল পেতে এই সেতুটি নির্মাণের কোনই বিকল্প নেই।এই সেতুটি নির্মিত হলে ওই তিন উপজেলা উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে।
সেতু নির্মাণ হলে তিন উপজেলার লাখ লাখ মানুষের দীর্ঘদিনে আন্দোলন সংগ্রামের সফলতা আসবে। এবং রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে যোগাযোগে ফেরি পাড়াপাড়ের মতো আর কোন বিড়ম্বনা থাকবে না। সিগগির এই সেতুটি নির্মাণ করা উচিত।
এ ব্যাপারে জানতে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর নির্বাহি প্রকৌশলী কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আগামি দু’এক বছরের মধ্যে বগা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
তবে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী সার্কেলের (সড়ক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইমদাদ হোসেন বলেন,২০১৯সালে আমরা মন্ত্রনালয়ে এই সেতুটি নির্মাণের বিষয়ে বেশ কিছু চিঠি পাঠিয়েছি। আগামী এক দুই মাসের মধ্যে সেতু নির্মাণে চীনা প্রতিনিধি দলের প্রকল্প এলাকা পরিদর্শনে আসার কথা রয়েছে।ওনাদের পরিদর্শন শেষে সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত করা হবে।আশা করছি সিগগিরই বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হবে।