নোয়াখালীর সেনবাগে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের দাবীকৃত যৌতুকের ২লাখ টাকা না পেয়ে এক সন্তানের জননী ও ৪ মাসের অন্তঃসত্ত্বা কল্পনা আক্তার প্রকাশ মুন্না (২৪) নামের এক গৃহবধূকে বসতঘরের ভিতরে আটকিয়ে রেখে মধ্যযুগীয় কায়দায় স্বামী, শ্বাশুড়ী ও ননদ মিলে এলোপাথাড়ী পিটিয়ে আহত করার ঘটনায় সেনবাগ থানা পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো,স্বামী আনোয়ার হোসেন (৩২), শ্বাশুড়ী হরমুজা বেগম (৬৩) ও ননদ শাহেদা আক্তার (৩৫)।
