নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবির হাট পৌরসভা এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন রিপাত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন রিপাত সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মোহাম্মদ আবদুল্যাহ ফারুকের ছেলে। সে স্থানীয় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্ছ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার টার দিকে কবির হাট পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের নুর নবীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।