নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উক্ত কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্যোক্তা ও নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের কিডনী বিভাগের প্রধান ডা. ফজলে এলাহী খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুছ ছালাম নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক সহ কিডনি ও মেডিসিন বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসক বৃন্দ।
