হিলি বন্দরে কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি:

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি কমেছে ৮ থেকে ১০ টাকা। গত দুই দিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা। আজ সেই পেঁয়াজ প্রকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা।

হিলি বাজারের পাইকারী বিক্রেতারা জানান, ক্রেতা না থাকায় এবং আমদানি বৃদ্ধি পাওয়াতেই কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। পেঁয়াজ আমদানি কারকদের কাছ থেকে কম দামে কিনে কম দামে বিক্রি করছেন তারা। দাম কমাতে বিক্রি বেড়েছে।

হিলি কাস্টমসের তথ্য মতে গত বৃহস্পতিবার (০৭ অক্টোবর) ভারতীয় ২০ ট্রাকে ৫০৪ মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

Share this news as a Photo Card

09 October 2021

হিলি বন্দরে কমেছে পেঁয়াজের দাম

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে