র্ধম নিয়ে রাজনীতি নয়: এ্যাড. আফজাল হোসেন

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসবের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: আফজাল হোসেন।
১৩ অক্টোবর রাত সাড়ে ৯টায় উপজেলার কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডবে আয়োজক ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় পটুয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি কাজী রুহুল আমীন, সৈয়দ মো: বাবর, জেলা বারের পিপি ও আইন সম্পাদক এড. নজরুল ইসলাম বাদল, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. শাহানূর বেপারী তার সফরসঙ্গী ছিলেন। এছাড়াও দুমকি উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, মজিবুর রহমান মাষ্টার, অহিদুর রহমান সহিদ, ফোরকান আলী মৃধা, যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, হুমায়ুন কবির মৃধা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুজ্জামান জাকির মোল্লা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মো. তুহিন রায়হানসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি শান্তি সম্প্রীতি ওদের সহ্য হয়না বলেই ধর্মের দোহাই দিয়ে গুজব ছড়িয়ে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। ওইসব ষড়যন্ত্রকারিদের চিহ্নিত করে কঠোর হস্তে দমন করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। দেশের সৌহার্দ্য সম্প্রীতি বিনস্ট করে কেউ পাড় পাবে না।
তিনি বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার নসিব সিনেমা চত্তরের কেন্দ্রীয় দূর্গা মন্দির ও সাড়ে ১০টায় দক্ষিণ জলিশা দূর্গা মন্দির পূজামন্ডপ পরিদর্শণ করেছেন।
