ইসলামাবাদ ইউপিতে নৌকার প্রার্থী মুকুল সরকারের সর্মথকদের মটর শোভাযাত্রা

আফজালুর রহমান :
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন সরকার মুকুলের পক্ষে মটর শোভাযাত্রা বের করা হয়েছে।
২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ইসলামাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সর্মথনে ৫ শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন করেন সর্মথকরা। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট-বাজারে পদক্ষিণ করে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নৌকায় ভোট প্রার্থনা করেন সর্মথকরা।
এসময় তারা বলেন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুলকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত। মুকুল সরকার একজন সৎ লোক, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও স্বচ্ছ রাজনীতিবিদ। তার মতো একজন ভালো মানুষ আমাদের দরকার। আমরা ইসলামাবাদ ইউনিয়নে নৌকাকে জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলমের হাতকে শক্তিশালী করবো। আমরা চাই মুকুল সরকার বিজয়ী হয়ে এই ইউনিয়নকে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত মডেল ইউনিয়ন গড়াবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউপির সদস্য খলিল মিয়াজী, মনির হোসেন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া, সমাজ সেবক সাহাব উদ্দিন, সাহাদাত হোসেন মাস্টার, রফিক পাটোয়ারী, আশরাফ প্রধান, তোফাজ্জল ভূঁইয়া, আবুল কালাম মিয়াজি, জহির পাটোয়ারী, ফয়েজ পাটোয়ারী, ফয়েজ উল্লাহ ভূঁইয়া,ধনু রাঢী, স্বপন খন্দকার প্রমুখ।
