পবিপ্রবিতে 4th Annual Scientific Conference -2021 অনুষ্ঠিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে The Coastal Vet Society (CVS)এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে  4th Annual Scientific Conference 2021 অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টায় কমিটির সদস্য-সচিব ও সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল এর সঞ্চালনায় দিন ব্যাপী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন (ভার্চুয়ালী) করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় “the COVID-19 Pandemic on the Livestock and Poultry Sectors in Bangladesh ” এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম খান, সাবেক উপাচার্য, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ও মহাপরিচালক, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র, সাভার, ঢাকা।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ রহুল আমীন, কনভেনর, কনফারেন্স আয়োজক কমিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর রির্সাচ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আহসানুর রেজা ও প্রাণীসম্পদ দপ্তর, বরিশাল বিভগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. নুরুল আলম।
সায়েন্টিফিক সেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এএনএসভিএম অনুষদের অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, প্রাণীসম্পদ দপ্তরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মাস্টার্সের গবেষক ফেলো ডা. মিজানুর রহমান, ডা. মাহাফুজা স্বর্ণা, ডা. সুকান্ত বিশ্বাস প্রমুখ।
এছাড়াও কনফারেন্সে মোট ১৭ টি গবেষণা পোস্টার উপস্থাপন করা হয়। কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ঔষধ কোম্পানির প্রতিনিধি, অনুষদীয় ছাত্র-ছাত্রীসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

20 December 2021

পবিপ্রবিতে 4th Annual Scientific Conference -2021 অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে