হিলিতে বৈশাখী টেলিভিশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
“সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের পথ চলা ১৭ বছর” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টেলিভিশন বৈশাখী টিভির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে বৈশাখী টিভির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা, ও কেক কাটার আয়োজন করা হয়।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহারাফ হোসেন প্রতাপ মল্লিক,প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, সৈয়দ মোস্তাফিজুর রহমানসহ হিলির কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির।
