হাতীবান্ধায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক,থানা হাজতে স্বামীর রহস্যজনক মৃত্যূ

মিজানুর রহমানঃ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিত্রী রানী (৩০) মৃত্যূ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্ত্রী হত্যার অভিযোগে স্বামী হিমাংশু রায় (৩৫)কে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, হাজত খানায় স্বামীর রহস্যজনক মৃত্যূ হলে এলাকা বাসী বিক্ষোভ প্রদর্শন করে।

শুক্রবার ০৭জানুয়ারী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পূর্ব মালদাপাড়া থেকে সাবিত্রী রানী নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এ সময় পুলিশ স্ত্রী হত্যার অভিযোগে স্বামী হিমাংশু রায় কে আটক করে থানায় নিয়ে আসে।জিজ্ঞাসাবাদ শেষে হিমাংশু রায় কে হাজতে রাখলে বিকাল ০৫টার দিকে তার রহস্যজনক  মৃত্যূ হয়। এই ঘটনায় হিমাংশুর পরিবার ও গ্রামবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।

ঘটনার বিবরনে জানা যায় ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব মালদা পাড়ার বিশ্বাস রায়ের ছেলে হিমাংশু রায়ের বাড়ীতে তার স্ত্রীর রহস্যজনক মৃত্যূহলে গ্রামবাসী পুলিশ কে খবর দেয়।পুলিশ এসে লাশ উদ্ধার করে স্বামী হিমাংশু রায় কে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসে।তাকে জিজ্ঞাসাবাদ করে থানার একটি রুমে রাখা হলে হিমাংশু আত্মহত্যার চেষ্টা করে,পুলিশ টের পেয়ে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যূ ঘোষনা করে। পুলিশ হেফাজতে হিমাংশুর মৃত্যৃ ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।