লালমনিরহাটে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে কোটি টাকার ক্ষতি সাধন

মিজানুর রহমানঃ

লালমনিরহাট সদর উপজেলার আনন্দ বাজার ভেন্ডার সুপার মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ০৯টি দোকান পুরে ছাই হয়েছে,এতে কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মঙ্গলবার ২৫ জানুয়ারী বিকেলে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার ভেন্ডার মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে,কিছু বুঝে উঠার আগেই আগুন দাউ দাউ করে সর্বত্র জ্বলে উঠে।ফায়ার সার্ভিস কে খবর দিলে দুরত্ব হওয়ায় ফায়ার সার্ভিস যেতে কিছুটা বিলম্ব হয়, ততক্ষনে মার্কেটের নয়টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী মমিন ফকির জানান বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগায় তারা আগুন নেভাতে পারেন নি, ফলে ফায়ার সার্ভিস যখন এসেছে ততক্ষনে মার্কেটের ৯টি দোকান পুড়ে ছাই,এতে ব্যাবসায়ীদের কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে ।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, খুনিয়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল।তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দের সান্তনা দিয়ে বলেন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব ব্যবসায়ীদের আর্থিক সহযোগীতা করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একমাত্র জীবিকা ধারনের অবলম্বন আগুনে পুড়ে ধ্বংশ হওয়ায় তারা এখন পথে বসেছে।তারা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আর্থিক সহযোগীতার আবেদন জানান।