অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন

নরসিংদী প্রতিনিধি :
‘‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে ‘পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে গত ১ জানুয়ারি ২০২১ হতেমক ৩০ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
প্রকাশ ১ জানুয়ারি ২০২১ হতে ৩০ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত নরসিংদী জেলা পুলিশ কর্তৃক অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পরিসংখ্যান:- বিদেশী পিস্তল ১০টি, বন্দুক ২টি, পাইপগান ১৩টি, এলজি ১টি, ওয়ান শুটারগান ৪টি ও ১টি শর্টগানসহ সর্বমোট ৩১টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সমর্থ হয়।
পুলিশ সপ্তাহের ২য় দিন সোমবার ২৪ জানুয়ারি ২০২২ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার, নরসিংদীর এর দক্ষ নের্তৃত্বের ফলে নরসিংদী জেলা পুলিশ এ শ্রেষ্ঠত্ব অর্জন করায় শনিবার ২৯ জানুয়ারি ২০২২ পুলিশ লাইন্স, নরসিংদীতে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, নরসিংদী জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
