চাটখিলে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিলে মহিলা আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ করা হয়।প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোঃ জাহাঙ্গীর আলম এর পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের ২৭জন মহিলা মেম্বার ও গরীব অসহায়দের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা আক্তার মেরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব সমীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার তামান্না,চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নজরুল দেওয়ান,জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি রহিমা আক্তার কানন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
