দুমকিতে তাঁতী দলের কমিটিতে জাহাঙ্গীর আহবায়ক,জাহিদ খান সদস্য সচিব

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকিতে মোঃ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও জাহিদ খানকে সদস্য সচিব করে উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে জেলা কমিটি।
পটুয়াখালী জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাহীন সোমবার (৭ফেব্রুয়ারি)তাঁতীদলের এ কমিটি অনুমোদন করেন বলে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।কমিটির অন্য যুগ্ম আহবায়করা হলেন-গোলাম মর্তুজা মোল্লা,শাহিন আলম, কামরুজ্জামান(কামরুল), আব্দুল ওহাব,কবির আকন,আতাউর রহমান বাদল,রুহুল আমিন খাঁন,বিপ্লব চন্দ্র শীল ও শহিদুল ইসলাম হাওলাদার।এছাড়াও কমিটিতে মোঃ বাবুল হোসেনকে ১নং সদস্য করে ২৯জনকে সদস্য করা হয়েছে।
উলেখ্য গত ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক জেএম আনিসুর রহমানের উপস্থিতিতে উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনু্ষ্ঠিত হয়েছিল।ঐদিন মোঃ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও জাহিদ খানকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

Share this news as a Photo Card

08 February 2022

দুমকিতে তাঁতী দলের কমিটিতে জাহাঙ্গীর আহবায়ক,জাহিদ খান সদস্য সচিব

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে