দুমকিতে চালককে কুপিয়ে অটোরিকসা ছিনতাই

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে মো.জালাল মোল্লা(৫০) নামক এক অটো চালককে কুপিয়ে অটোরিকশা,মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১১ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার কার্তিকপাশা মৌকরণ ভারানী খালের পাগলা স্টীল ব্রীজের কাছাকাছি নির্জন জায়গায় এ ঘটনা ঘটে।
অটো চালক জালাল মোল্লাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা রাস্তার পাশ থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়,অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ইজিবাইক মালিক মোঃ আনিচ মোল্লা জানান,জালাল মোল্লার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় ৫/৬ মাস ধরে তার বাসায় ভাড়া থেকে তার অটো ভাড়ায় চালিয়ে আসছে জালাল মোল্লা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ছিনতাই কারীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
