দেশে বইমেলা বাণিজ্য মেলা চালু রেখে মাহফিল বন্ধের চেষ্টা-চরমোনাই পীর

মো.সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী আন্দোলন এর আমীর চরমোনাই পীর মাওঃ রেজাউল করীম অভিযোগ করে বলেছেন ৯৫% মুসলিম এর দেশ বাংলাদেশে এখন বইমেলা,বাণিএজ্য মেলা চালু রেখে ওয়াজ মাহফিল বন্ধের চেষ্টা করা হচ্ছে।
পটুয়াখালীর দুমকি উপজেলা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে দুমকি এ,কে মডেল হাইস্কুল মাঠে আয়োজিত বিশাল এক মাহফিলে ১৯ ফেব্রুয়ারি শনিবার তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, দেশের যুবসম্প্রদায়কে ধ্বংস করার জন্য সরকার মদের লাইসেন্স দেয়ার চেস্টা করতেছে,২১ বছর হলেই কোন বাধা ছাড়াই মদ খেতে পারবে এবং একটি যায়গায় একশো জন মদ খাওয়ার মানুষ হলেই সেখানে দোকান/বার খুলে ক্রয়-বিক্রয় করতে পারবে সরকারের এমন আইন করার উদ্যোগের সমালোচনা করে তিনি এই আইন বন্ধের দবী করেন।
দুমকির মাহফিল করতে বাধা দেয়া,প্রতি-বছর সরকারি জনতা কলেজ মাঠে মাহফিল করলেও এবার সেখানে মাহফিল করতে না দেয়া,মাহফিলের আগে প্রচার প্রচারণা করতে না দেয়া এবং মাহফিলে মাত্র ১০ টি মাইক ব্যবহার করতে দেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সন্ধা সাড়ে সাতটায় মাহফিল মঞ্চে উঠে রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি মাহফিলে বয়ান করেন।
