দুদক কর্মকর্তাকে চাকুরিচ্যুত করায় পবিপ্রবিতে মানববন্ধন

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পবিপ্রবি’র সাবেক এ এন এস ভিএম এর ৩ য় ব্যাচ এর শিক্ষার্থী ও দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকুরিতে পুনর্বহাল ও চাকরিচ্যুতির বিতর্কিত ধারা ৫৪(২) বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)শিক্ষার্থীরা।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ নেত্রী রেজওয়ানা হিমেল এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, সহ অধ্যাপক এন এফ এস ফ্যাকাল্টি, শরীরক শিক্ষা বিভাগের উপ পরিচালক মো.আবু হানিফ, পবিপ্রবি ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক,  মেহেদী হাসান তারেক, সহ সম্পাদক,  সৈয়দ হাসান ইকবাল, উপ সাংস্কৃতিক সম্পাদক, আশরাফুল খান রুবায়েদ,সাধারণ শিক্ষার্থী  মোঃ নাইম খান,প্রত্যয় সাকিব, রাকিবুল ইসলাম,  রাসেল পারভেজ,  আসিফ আল মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে ৫শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।