দুমকিতে মুড়ি কারখানায় হাত গেলো দর্শনার্থীর!

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সদ্য চালু হওয়া মুড়ি ভাজা মেশিনে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে দর্শনার্থীর।
গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার দুমকি সাতানী গ্রামে সদ্য চালুকৃত জাকির হোসেনের মালিকানাধীন মুড়ির কারখানা দেখতে দর্শনার্থীদের ভীড় পড়ে।
এ সময় তৈয়ব আলী পাহলান(৪২) নামের একজন দর্শনার্থী কৌতুহল বশত মেশিনে হাত দিলে মুহুর্তের মধ্যে তার ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত কারখানায় লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
আহত ব্যক্তি তৈয়ব আলী পাহলান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঃ মালেক পাহলানের ছেলে।
