চাটখিলে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই ১২ লক্ষাধিক টাকার ক্ষতি

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর ৩টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
শুক্রবার (২৫ মার্চ) ২টা ৩০মিনিটের সময় বানসা পশ্চিম পাড়া ইসমাইল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে দোকান ঘরে আগুন দেখে চিৎকার করে মাসুদ কালু ফয়েজ নুরুল ইসলাম মালেকের পরিবারের লোকজন ও কবিরের বোন সালেহা এসে দোকানে আগুন দেখে বাড়ী গিয়ে তার ভাই বাবাসহ সবাইকে ঠেকে  নিয়ে এসেছে। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুড়ে যায় কবির স্টোরের ৩টি দোকান। মুদি দোকান কসমেটিকস কনফেকশনারি ও মুরগির দোকান। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় অনেক মুরগি। ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানদার কবির বলেন, প্রতিদিনের মত রাত্রে ১২টার সময় দোকান বন্ধ করে বাড়ীতে যাই।
রাত ২টা ৩০মিনিটের সময় আমার বোন সালেহা এসে বলে দোকানে আগুন জ্বলছে, দৌড়ে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়েছি। কিন্তু এর মধ্যে আমার দোকানের সকল মালামাল ফ্রিজ এলএডি টিভি গ্যাসের চুলা, মুরগী দোকানের সকল মুরগি সহ কনফেকশনারি পণ্য কসমেটিক সামগ্রী, মোবাইল রিচার্জ কার্ড, ৪টা মোবাইল, দোকান ক্যাশে থাকা টাকাও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। যা কিছু উদ্ধার হয়েছে সেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গেছে।
 ভুক্তভোগী বলেন কি ভাবে আগুন লাগছে আমি বলতে পারবো না, আমরা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিয়েছি তারা আসতেছি বলে আর আসেনি। আমার দোকানের মালামাল পুড়ে সর্বশান্ত হয়ে গেছি ক্ষতির পরিমান প্রায় ৯লক্ষ টাকা। আমি এমপি এইচএম ইব্রাহিম উপজেলা চেয়ারম্যানের জাহাঙ্গীর কবির সহ ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় চাই। যেন আবার  ব্যবসা চালু করে পরিবারের সদস্যদের নিয়ে বেচে থাকতে পারি।
বানসা ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল খায়ের, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেল্লাল মাঝি ও প্রত্যক্ষদর্শী সেলিম বলেন, কবির গরিব ঘরের সন্তান সে দোকানের আয় দিয়ে তার পরিবার-পরিজন নিয়ে চলত। তাদের দুজনের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম উপজেলা চেয়ারম্যান-উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার সুদৃষ্টি কামনা করছি। ব্যবসায়ী কবির ও ইসমাইল কে আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানাই।